শুক্রবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনো পুড়ছে ক্যালিফোর্নিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস তাণ্ডব চালানো ভয়াবহ দাবানলে মৃতের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য পরীক্ষক বৃহস্পতিবার রাতে নতুনভাবে নিহতের সংখ্যা ঘোষণা করেছেন যা আগের সংখ্যার দ্বিগুণ।নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। দিন-রাত ২৪ ঘণ্টাই দমকলকর্মীরা কাজ করলেও এখনো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি।

কর্মকর্তারা সতর্ক করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর কর্মীরা ধ্বংসস্তুপের মধ্যে চিরুনি তল্লাশি চালাতে সক্ষম হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা বলছেন, অগ্নিনির্বাপন অভিযান রাতেও অব্যাহত রয়েছে; বাতাস সাময়িকভাবে শান্ত থাকায় একাধিক হেলিকপ্টার থেকে পানি ছেটানোর কাজে সুবিধা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ব্রিফিং-বলেছেন, দাবানলের মোকাবিলা করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল সুবিধা ও বাড়তি তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি একে তিনি `লস অ্যাঞ্জেলেসে আঘাত হানা সর্বকালের ভয়াবহ দাবানল’ বলে অভিহিত করেছেন।

প্রেসিডেন্ট বলেছেন, এই অর্থসহায়তার আওতায় পড়বে, অস্থায়ী আশ্রয় শিবিরের ১৮০ দিনের সমস্ত ব্যয় মেটানোর জন্য খরচ, বিপজ্জনক জিনিসপত্র সরানোর ব্যয়, জরুরি সেবাদানকারীদের বেতন ও জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সকল ব্যয়।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, যিনি ক্যালিফর্নিয়ার সাবেক সিনেটর, তিনিও এই ব্রিফিং-এ বক্তব্য রেখেছেন। ক্যালিফর্নিয়ার পরিস্থিতিকে “অ্যাপোক্যালিপ্টিক” এবং “এমন এক ঘটনা যার প্রভাব আসন্ন কয়েক মাস ও বছর ধরে থাকবে” বলে মন্তব্য করেছেন হ্যারিস।

খালি করা হচ্ছে এমন একটি এলাকায় ভাইস প্রেসিডেন্টের বাড়ি রয়েছে, তবে তার বাড়িতে কোনও ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, ‘এটা একেবারে নজিরবিহীন ও ঐতিহাসিক দাবানল।’

ক্যালিফর্নিয়ার বন ও অগ্নি নির্বাপন দপ্তর জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস এলাকায় পাঁচটি ক্ষিপ্র ও সক্রিয় দাবানলের মোকাবিলা করছে তারা: প্যালিসেডস, ইটন, হার্স্ট, লিডিয়া ও সানসেট দাবানল, তবে প্যালিসেডস ও ইটনের দাবানল সবচেয়ে বৃহৎ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com