রবিবার, ০৫:৪০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

শপথ নিলেন মাদুরো, বিরোধীরা বলছে ‘ক্যু’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ভেনেজুয়েলায় তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিকোলাস মাদুরো।গতকাল শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলি কক্ষে তিনি শপথগ্রহণ করেন। তবে বিরোধীরা একে ‘ক্যু’ বলে আখ্যা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে এই শপথ অনুষ্ঠান পার্লামেন্টের বড় হলে হতো। কিন্তু এবার ছোট রুমে হওয়ায় ভিন্ন এক বার্তা দিচ্ছে।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত দাবি করেছে যে মাদুরো গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তবে তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করে নাই।

সরকার তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী ষড়যন্ত্র করার জন্য বিরোধী দলকে অভিযুক্ত করেছে এবং বলছে তারা বিরোধীদলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গোন্জালেজ নির্বাসন থেকে দেশে ফিরে আসলে তাকে তারা গ্রেপ্তার করবে। সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় সদস্য ও সক্রিয়বাদীদের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আগেই গ্রেপ্তার করেছে।

বিরোধী দল বলছে ৭৫ বছর বয়সী গোন্জালেজ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন। তারা প্রমাণ স্বরূপ নিজেদের ভোটের হিসাব প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশর সরকারের সমর্থন পেয়েছেন। যুক্তরাষ্ট্র মনে করে গোন্জালেজই হচ্ছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com