শুক্রবার, ১২:৫০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

রাশিয়ার বোমা হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের ১৩ নাগরিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ইউক্রেনের জাপোরিঝিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে হামলা চালায় রাশিয়া। টার্গেট করা হয় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ফেলা হয়। বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় বহুতল একটি ভবনে। পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও।

আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধে বহুবার হামলার টার্গেট হয়েছে জাপোরিঝিয়া। অঞ্চলটির একটি অংশের নিয়ন্ত্রণও নিয়েছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com