বুধবার, ০২:৪০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বরিশালে দুই দিনের সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় বাকেরগঞ্জ সরকারি কলেজ ভবনে অনুষ্ঠিতব্য প্রতিনিধি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় এই নেত্রী। পরের দিন শনিবার বরিশাল নগরীর তিনটি থানা কমিটি গঠন বিষয়ে কর্মীদের নিয়ে আলোচনা সভায় মিলিত হবেন তিনি।
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠক মো: মাসুম বিল্লাহ, আবুল সোয়েব, আবু সাইদ মুসা, এ্যাড. সাজ্জাদুর রহমান শাকিল মৃধা, এ্যাড. সাইদুন্নাহার মুক্তি, নাজরানা তন্নী ও দোলা আক্তার।
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মো: মেহেদী হাসান জানান, প্রতিনিধি পরিচিতি সভা শেষে প্রধান অতিথি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা হবেন। এরপর তিনি নগরীতে পৌঁছে তার শশুরের বাসায় রাত যাপন করবেন।
বরিশাল মহানগর নাগরিক কমিটির সংগঠক মো: সাজ্জাদুর রহমান শাকিল মৃধা বলেন, সংগঠনকে গতিশীল করতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে বরিশাল আসছেন। তিনি কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পাড় করবেন। বরিশাল নগরীর বিমানবন্দর, কাউনিয়া ও বন্দর থানার কমিটি গঠন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com