শুক্রবার, ০১:০৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভারতে আট মাসের শিশুর শরীরে এইচএমপি ভাইরাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশু শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়।

কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।

তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতের স্বাস্থ্য দফতরের এক সূত্র জানিয়েছে, “চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটির প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।”

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলোতে। যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। তবে নাগরিকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: ফ্রি প্রেস জার্নাল, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, জি নিউজ, ডিএনএ ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com