বুধবার, ০২:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার পঠিত

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় বৃহস্পতিবার সকালে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলটির চালক নিহত ও এক আরোহী গুরুতর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৩৩৮৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওই মহাসড়কের ভূরঘাটা বাসষ্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন চেকপোষ্টের কাছে পৌছলে বরিশাল থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো ল-৬৪-২১১০ নম্বরের একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির মালিক ও চালক রিফাত হোসেন চৌধুরী (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেলটির অপর আরোহী আমান উল্লাহ (৩১) এ দুঘটনায় গুরুতর আহত হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, নিহত রিফাত চৌধুরীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দ পুর গ্রামে। সে ওই গ্রামের বাবলু চৌধুরীর ছেলে। আহত আমান উল্লাহ’র বাড়ি একই উপজেলার বড় জালিয়া গ্রামে। তার পিতার নাম মো. আফতাব বেপারী। এ ঘটনায় থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রকৃয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com