শুক্রবার, ০১:৩০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রেমের টানে পাকিস্তানে গিয়ে আটক ভারতীয় যুবক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের হাতে বন্দি হয়েছেন উত্তরপ্রদেশের এক যুবক। পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের জেরায় ভারতের আলিগড়ের বাসিন্দা (৩০) ওই যুবক জানান, পাকিস্তানের এক নারীর সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। সেই বন্ধুত্ব ক্রমেই প্রেমের সম্পর্কে গড়ায়। তাই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার তাগিদেই জীবন বাজি রেখে সীমান্ত পেরোনোর সীদ্ধান্ত নেন ওই যুবক।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ হাতে গ্রেফতার হওয়া ওই যুবকের নাম বাদল বাবু। পুলিশ তাকে মান্ডি বাহাউদ্দীন শহর থেকে ২৭ ডিসেম্বর গ্রেফতার করে। তিনি আলিগড়ের নাগলা খাটকারি গ্রামের বাসিন্দা। বাদলের এই ঘটনায় এখনও তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গ্রেফতারের পর বাদল পুলিশকে কোনও ভ্রমণ নথিপত্র দেখাতে ব্যর্থ হলে পাকিস্তানের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৩ এবং ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে বাদলকে আদালতে হাজির করা হয়। তাকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ১০ জানুয়ারি তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com