শুক্রবার, ০১:২৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত বেড়ে ১৫, হামলাকারীর পরিচয় প্রকাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় নিউ অরলিন্স শহরের ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন বছর উদযাপনের সময় ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটে সেটি জনপ্রিয় পর্যটন এলাকা।

শহরের অষ্টম জেলার ক্যানেল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে এ গণহত্যা চালানো হয়। পরে ট্রাকটির চালক বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

এ হামলায় ইসলামিক স্টেটসের (আইএস) সম্পৃক্ততরা রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দাদের একাংশ। ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, পতাকা ছাড়াও ওই গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।

এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করেন তিনি।

তবে এফবিআই মনে করছে, এই হামলার নেপথ্যে তিনি একা নন, আরো অনেকে জড়িত।
সূত্র : আল জাজিরা, আনন্দবাজার ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com