শুক্রবার, ০১:২৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

প্রবল বর্ষণে যুক্তরাজ্যে বন্যা, সতর্কতা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় যুক্তরাজ্যের মানচেস্টার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকটি শহরের বাসিন্দা। আকস্মিক বন্যা মোকাবেলায় কর্তৃপক্ষ ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে সুপেয় পানির ভয়াবহ সঙ্কট। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত সংযোগ। বিভিন্ন সড়কে পার্কিং করা গাড়িও তলিয়ে গেছে বন্যার পানিতে। এই অবস্থায় বছরের প্রথম দিনই ভয়াবহ দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে মানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথমতলা পানিতে ডুবে গেছে। ভবনগুলোর বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাসা থেকেও বের হতে পারছেন না। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বাইরে যাওয়া-আসা বন্ধ হয়ে গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অলি-গলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। বন্যার কারণে মানটেস্টার বিমানবন্দর ও রেলস্টেশন বন্ধ রয়েছে। বন্যায় আটকে পড়াদের জন্য নৌকায় করে সুপেয় পানি পৌঁছে দেয়া হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত দু’দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এক মাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

এদিকে ইংল্যান্ডের প্রায় ১০০ এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com