রবিবার, ০৭:২৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। এর ফলে আজ বুধবার, ১ জানুয়ারি নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।

সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় ১৪১ কোটি।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো জানিয়েছে, ১ জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১, যা গত বছরের তুলনায় ০ দশমিক ৮৯ শতাংশ বেশি।

তথ্যে আরও জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর জনসংখ্যা ০ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১টি শিশুর মৃত্যু হতে পারে।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জনে। সে সময় দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা অর্জন করে। এরপরেই রয়েছে চীন। দেশটির জনসংখ্যা ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরে দেশটির জনসংখ্যা হবে আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com