শুক্রবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এই আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের করা ৮ সদস্য তদন্তের কমিটির প্রধান নাসিমুল গনি। এ সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়।

গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com