বুধবার, ১০:৪৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সচিবালয়ে আগুন: তদন্ত প্রতিবেদন জমা একদিন পেছাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

আজ নয়, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান ড. নাসিমুল গণি। আজ  সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ড. নাসিমুল গণি বলেন, ‘বুয়েট এবং সেনাবাহিনী সদস্যসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করছেন। সেটি এখনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে । আগামীকালও পরীক্ষা নিরীক্ষা করা হবে।’ তিনি বলেন, ‘যে সকল পরীক্ষা দেশে করা সম্ভব না তার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হতে পারে।’

তিনি জানান, কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে। এ ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে। মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেয়া হয়েছে। কাল রিপোর্ট দেওয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে। তবে রিপোর্টে কী আছে— এসব নিয়ে কিছুই জানাননি এই সিনিয়র সচিব।

এর আগে গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো ৫ ঘণ্টা সময় লাগে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com