শুক্রবার, ০১:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

আগামী ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ননইমিগ্র্যান্ট বা দর্শনার্থী ভিসা দেওয়ার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গত ২০২৪ সালের ধারাবাহিকতা ২০২৫ সালেও অব্যাহত রাখতে চাই। প্রাথমিকভাবে ১০ লাখের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সংখ্যা পরে আরও বাড়তে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদায়ী ২০২৪ সালের তুলনায় আসন্ন ২০২৫ সালে আরও বেশি সংখ্যক ভারতীয় কর্মী-চাকরিজীবীকে এইচ-১বি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।

যেসব বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, তাদেরকে এইচ-১বি ভিসা প্রদান করে দেশটির সরকার।

গত চার বছরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক সামর্থ্যবান ভারতীয়ের সংখ্যা বেড়েছে অন্তত ৫ গুণ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন ২০ লাখেরও বেশি ভারতীয়, যা শতকরা হিসেবে আগের বছর ২০২৩ সালের চেয়ে ২৬ শতাংশ বেশি।

মার্কিন দূতাবাসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য দর্শনার্থী ভিসা রয়েছে- এমন ভারতীয়র সংখ্যা এই মুহূর্তে ৫০ লাখ এবং প্রতিদিনই এক হাজারের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা প্রদান করছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস।

মার্কিন আইন অনুযায়ী, দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ৬ মাস অবস্থান করতে পারবেন সেখানে। কোনো দর্শনার্থী এর বেশিদিন অবস্থান করলে ভিসা বাতিলসহ তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে পুলিশ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com