রবিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ফের উত্তপ্ত মণিপুর, সংঘর্ষে গ্রামরক্ষীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে গতকাল শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। হামলায় এক গ্রামরক্ষীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।

ওই কর্মকর্তা বলেন, সানাসাবি গ্রাম ও এর আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা পৌনে ১১টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে।

সশস্ত্র ব্যক্তিরা বেলা সাড়ে ১১টার দিকে থামনাপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক–সেদিক ছোটাছুটি করতে দেখা যায়।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।

গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারও মানুষ ঘরছাড়া হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com