শনিবার, ০১:৩৫ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬৯ বার পঠিত

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। অবশ্য, তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা।

তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০-এর বেশি লোক মারা গেছে। তাপমাত্রা খুবই বেশি।’
স্পেনের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জের ধরে অনেক এলাকায় আগুন লেগে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা, পোস্টিডিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com