বুধবার, ১১:৩২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে সন্ত্রাস-মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা সংরক্ষণে বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর যুব সমাজের উদ্যোগে সন্ত্রাস-মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর তুলাতলা বাজার চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি পুরো তুলাতলা এলাকা প্রদক্ষিন করে। অগ্রভাগে থেকে র‌্যালিটির নেতৃত্ব দেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া।
শেষে পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার মো. ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে কমলাপুর তুলাতলা বাজার চত্বরে সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া। এ সময় অনলাইনে যুক্ত থেকে র‌্যালি ও আলোচনা সভায় আয়োজক এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়্রাপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন। তিনি যুব সমাজের সন্ত্রাস ও মাদক বিরোধী লড়াইয়ের প্রতি তার পূর্ন সমর্থন ব্যাক্ত করেন এবং এ ব্যাপারে সোচ্চার থাকার জন্য স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর প্রতি আহবান জানান।
ওই র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ লিটন খান, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারেক সরদার, ইউপি সদস্য মন্টু হাওলাদার, আলেম সমাজের প্রতিনিধি মাওলানা মো. সিদ্দিক, যুবদল নেতা মো. লিটন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রিয়াদ হাওলাদার, মো. এমদাদ সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com