বুধবার, ০৯:৩৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নোয়াখালীতে নারীসহ ১৯ রোহিঙ্গা আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় থেকে তাদের আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মোঃ ইসহাক (৮০), ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩), নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মোঃ জানায়েত (৮), আমেনা বেগম (০৬), খালিমা সাহরি (১৮মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মোঃ আমিন (২২), ৬৯ নম্বর ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)।

এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাতে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্রগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশেনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com