রবিবার, ০৮:১৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৪৬ জন নিহত: তালেবান মুখপাত্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। গতকাল বুধবার তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমাবর্ষণ করে পাকিস্তান।

পাকিস্তানের এই বোমা হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।

এ ছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র।

পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে। ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।

২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com