শুক্রবার, ০১:০০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

সেনা ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে সোমবার রাতে বরিশালের গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার গোরক্ষডোবা গ্রামের সিরাজ মাঝির ছেলে শাহিন মাঝি এবং একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডল। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সুত্রে খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যদের যৌথ একটি টীম সোমবার দিবাগত গভীর রাতে শাহিন মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা এবং সুভাষ মন্ডলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com