শুক্রবার, ০১:০১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে ধর্ষনের পর শিশু কন্যাকে হত্যা ১০ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রাতে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হওয়া বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উদ্ধার হওয়া স্কুল ছাত্রী তাসলিমা আক্তার মাহি (১০) ওই গ্রামের সবুজ সরদারের মেয়ে। সে ওই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। নিহত স্কুল ছাত্রীর পিতা সবুজ সরদার জানান, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হয় মাহি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ মাহির সন্ধান না পেয়ে গত ১৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরী করা হয়। মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার তাদের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাশবিক নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে শিশু তাসলিমা আক্তার মাহিকে হত্যার পর লাশ গুমের জন্য পুকুরের পানিতে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com