রবিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আশ্রয় দিলেও তার সব সম্পদ, অর্থ জব্দ করেছে রাশিয়া। এমনকি বাশার এবং তার পরিবার সদস্যদের চলাফেরার ওপরও আরোপ করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। খোদ বাশারের ভাইকে করা হয়েছে বন্দী।

এদিকে মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন তার স্ত্রী আসমা আল-আসাদ। তিনি লন্ডনে চলে যেতে চান বলে জানিয়েছেন। তুর্কি ও আরব মিডিয়া এ তথ্য প্রকাশ করেছে।

আসমা রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বলে জানা গেছে। একইসাথে তিনি মস্কো ত্যাগ করার অনুমতিও চাচ্ছেন। রুশ কর্তৃপক্ষ তার আবেদন যাচাই করে দেখছে।

আসমা হলেন ব্রিটিশ-সিরিয়ান নাগরিক। তিনি সিরিয়ান মা-বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন বলে বিবিসি জানিয়েছে। আসমা ২০০০ সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশারকে বিয়ে করেন। তখন তার বয়স হয়েছিল ২৫ বছর।

ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোকে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানো অনুমোদন করা হয়নি।

রুশ কর্তৃপক্ষ তার সম্পদ ও অর্থ জব্দ করেছে। তার সম্পদের মধ্যে ছিল ২৭০ কোজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার, মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট।

বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকে রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে সৌদি ও তুর্কি মিডিয়া জানিয়েছে। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন একটি গ্রুপের অভিযানে ডিসেম্বরের প্রথম দিকে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। তার ক্ষমতাচ্যুত হওয়ার আগে সিরিয়ায় বাথ পার্টি ক্ষমতায় ছিল ৬১ বছর।

সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com