রবিবার, ০৯:০৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের একটি ব্যস্ত উন্মুক্ত ক্রিসমাস বাজারে শুক্রবার একটি গাড়ি ঢুকে পড়ায় কমপক্ষে দুজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ সন্দেহ করছেন, ঘটনাটি একটি ‘আক্রমণ’।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ স্যাক্সনি-অ্যানহল্ট রাজ্যের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। নাম প্রকাশ করা হয়নি এমন এক নিরাপত্তা কর্মকর্তার সূত্রে ডিপিএ জানিয়েছে, সন্দেহাজন ব্যক্তিটি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামিক উগ্রবাদী হিসেবে চিহ্নিত নন। মনে করা হচ্ছে, তার বয়স ৫০ বছর এবং তিনি সৌদি আরব থেকে সেখানে যান। তার স্থায়ী রেসিডেন্সি পারমিট রয়েছে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ম্যাথিয়াস শূপ এবং নগর মুখপাত্র মাইকেল রেইফ বলেন, তাদের সন্দেহ এটি ছিল ইচ্ছাকৃত কর্মকাণ্ড।

রেইফ বলেন, ‘দৃশ্যগুলো ভয়াবহ।’

ডিপিএ জানায়, ম্যাগডেবার্গের ইউনিভার্সিটি হাসপাতাল বলে তারা ১০ থেকে ২০ জন আহতদের চিকিত্সা করছে। তবে আরো আহত লোক আসতে পারে বলে প্রস্তুত আছে ।

এই বাজারের যেই অংশটি পুলিশ ঘিরে ফেলে সেখানে মাটিতে ধ্বংসের চিহ্ন দেখা যায়।

গাড়িটি সন্ধ্যা ৭টায় বাজারের ভেতরে ঢুকে পড়ে যখন লোকজন সপ্তাহান্তের প্রাক্কালে কেনাকাটায় ব্যস্ত ছিলেন।

স্যাক্সনি-অ্যানহল্টের গভর্ণর রেইনার হেজেলফ বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা, বিশেষত বড় দিনের মাত্র কয়েকদিন আগে।’

জার্মান চ্যান্সালার ওলাফ শোলজ এক্স-এ দেয়া পোস্টে লেখেন, ‘যারা হতাহত হয়েছেন তাদের এবং তাদের স্বজনরা আমার ভাবনায় রয়েছেন। আমরা তাদের সাথে এবং ম্যাগডেবার্গের জনগণের সাথে আছি।’

বার্লিনের পশ্চিমে অবস্থিত ম্যাগডেবার্গ হচ্ছে স্যাক্সনি-অ্যানহল্টের রাজধানী। সেখানে প্রায় ২,৪০,০০০ লোকের বাস।

সূত্র : ভিএও, সিএনএন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com