শুক্রবার, ০৩:২৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। এখন তারা ইসরাইলের সাথে নতুন করে সঙ্ঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার ওপর হামলা চালানোর জন্য ইসরাইল যে যুক্তি দিচ্ছে, তা মিথ্যা। এমন মন্তব্য করেছেন সিরিয়ার কার্যত নেতা আহমদ আল-শারা। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আবু মোহাম্মদ আল-জোলানি নামে ব্যাপকভাবে পরিচিত আবু মোহাম্মদ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে রয়েছেন। গত সপ্তাহে এই গ্রুপই বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে।

এরপর থেকে ইসরাইল সিরিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছ্ তারা সিরিয়ার অনেকটা ভেতরে প্রবেশ করে ফেলেছে। এমনকি কৌশলগত মাউন্ট হারমনও দখল করেছে। এই পাহাড় থেকে সিরিয়ার রাজধানী দামেস্কও দেখা যায়। সেখানকার সিরিয়া বাহিনীর পরিত্যক্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইল জানিয়েছে, তারা সেখানে স্থায়ীভাবে থাকতে চায় না। তারা সিরিয়ার অভ্যন্তরে তাদের প্রবেশকে সাময়িক বলে অভিহিত করেছে। তবে ইতোমধ্যে ইতিহাসের বৃহত্তম হামলা চালিয়ে সিরিয়ার সামরিক শক্তি একেবারে গুঁড়িয়ে দিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ বেশ কয়েকটি আরব দেশ গোলান মালভূমির বাফার জোন ইসরাইলের দখল করার নিন্দা

সংবাদ সম্মেলনে শারা বলেন, ‘ইসরাইলের যুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। তাদের সাম্প্রতিক সঙ্ঘনের কোনো যৌক্তিকতা নেই। এই লঙ্ঘনের ফলে এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বাড়ছে। তিনি বলেন, সিরিয়ার মাটিতে ইসরাইলের এসব হামলা রেড লাইন অতিক্রম করেছে।

সিরিয়া টিভির ওয়েবসাইটে প্রচারিত ওই সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। অনেক বছর ধরে যুদ্ধ চলছে। আর নতুন সঙ্ঘাত চায় না। আরো ধ্বংস ডেকে আনে, এমন কোনো বিরোদে জড়াতে চায় না।’

এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি ইসরাইলের নাম উল্লেখ না করেই বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হলো কূটনৈতিক সমাধান। ‘বেহিসাবি সামরিক অ্যাডভেঞ্চার’ কাঙ্ক্ষিত নয়।

প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের অনুকূলে নিয়ে এসেছিল পরিস্থিতিকে। সেই রাশিয়াই এবার ক্ষমতাচ্যুত বাশারকে আশ্রয় দিয়েছে। এ ব্যাপারে নতুন নেতা বলেন, রাশিয়ার সাথে সিরিয়ার সম্পর্ক অভিন্ন স্বার্থ পূরণ করবে।

তিনি বলেন, বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কের সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com