বুধবার, ০৬:৫৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে গৌরনদীতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিশ^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের ভেটেনারী হাসপাতাল চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে “এন্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতাঃ নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়” প্রতিপাদ্যের ওপর ভেটেনারী হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেনারি ডিভিশনের সহযোগীতায় ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শেখ আরিফুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেনারি ডিভিশনের রিজওনাল ইন্ট্রাপ্রেনিউর সঞ্জিব কুমার তালুকদার। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন ওই র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com