বৃহস্পতিবার, ০২:৫৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির তালিকায় ড. ইউনূস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

জ্ঞান-বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির তালিকা করেছে বিজ্ঞানবিষয়ক ব্রিটিশ সাময়িকী নেচার। এই তালিকায় জায়গা পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে নেচার।

ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতির রূপকার’ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সাময়িকীটি। এ ছাড়া তাকে নিয়ে ‘বিদ্রোহী অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশের অসম্ভাব্য নেতা হয়ে উঠেছেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে নেচার।

ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ছাত্রনেতারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব নেওয়ার আমন্ত্রণ জানান।

মুহাম্মদ ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব। পালন ছয় দশকের ক্যারিয়ারে তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধারণার জন্য নিজেকে পরিচিত করেছেন। যারা ইউনূসকে চেনেন তারা বলেন, গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানে মূল বিষয়গুলো গভীরভাবে বোঝার দক্ষতাই তার কাজের মূল ভিত্তি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com