বুধবার, ০৬:৫২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বর্নাঢ্য র‌্যালি-আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতা সংবর্ধণার মধ্যদিয়ে সোমবার (৯ডিসেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা সোমবার সকালে পৃথক পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। দিবসটি পালনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বুধবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর জাতীয় মহিলা সংস্থার গৌরনদী উপজেলা কর্মকর্তা আলহাজ¦ মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে মহিলা সংস্থার প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি এ্যাডভোকেট ফাতিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন। অপর দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে নানা শ্রেনী পেশার নারী ও স্কুল কলেজের নারী শিক্ষার্থীদের অংশগ্রহনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা প্রকার শ্লোগান সম্বলিত বিভিন্ন ধরনের প্লাকার্ড ফেষ্টুনের প্রদর্শনী করা হয়। এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন শ্রেষ্ঠ জয়ীতা মাকসুদা ইয়াসমিন, নাসরীন সুলতানা, মালা রানী সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com