মঙ্গলবার, ০৭:৪৭ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

সেই নবজাতকের নাম রাখা হয়েছে ফাতেমা, খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩১৮ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তঃসত্ত্বা রত্না আক্তার রহিমার পেটে থাকা ৮ মাসের বাচ্চা পেট ফেটে বের হলেও আল্লাহর রহমতে অলৌকিকভাবে বেঁচে যায় সে। হাসপাতালে এখন চিকিৎসাধীন নবজাতক অন্য মায়ের দুধ পান করছে। শিশুটি বাবা, মা ও বোনকে হারিয়ে এখন এতিম। সে জানেও না কে তার বাব-মা। নবজাতকের বড় বোন জান্নাত তার নাম রেখেছে ‘ফাতেমা’।

এদিকে উপজেলা প্রশাসন নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খোলা হয়েছে। যারা নবজাতক শিশু ও তার বোন জান্নাত এবং ভাই এবাদতকে সহায়তা করতে চান, তারা ব্যাংক হিসাবে সহায়তা পাঠাতে পারবেন। হিসাবের শিরোনাম ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তার হিসাব। হিসাব নম্বর ৩৩২৪১০১০২৮৭২৮ সোনালী ব্যাংক, ত্রিশাল শাখা।

হিসাব পরিচালনা করবেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান দুর্ঘটনায় নিহতের পরিবারের খোঁজ নিতে যান। ওই সময় পরিবারটির হাতে ব্যাংক হিসাবের চেকবইসহ ১০ হাজার টাকা সহায়তা তুলে দেন।

নিহত জাহাঙ্গীরের মা সুফিয়া বেগম জানান, আমার পুত্রবধূর পেটে যখন ছয় মাসের বাচ্চা ছিল, তখন আমার বড় নাতনি তার মাকে বলেছিল— আমার ছোট বোন হলে তার নাম রাখবা ফাতেমা। বড় নাতনির ইচ্ছায় নবজাতকের নাম রাখা হয়েছে ফাতেমা।

নিহত জাহাঙ্গীরের বড় মেয়ে জান্নাত জানান, আমি আম্মুকে বলেছিলাম আমাদের ছোট বোন হলে তার নাম ফাতেমা রাখব। আম্মু বলেছিল ঠিক আছে। এখন তো আমার আম্মা, আব্বা কেউ বেঁচে নেই।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান জানান, ডিসি মহোদয়ের নির্দেশে আমি নিহত পরিবারের খোজ খবর নিয়েছি। নিহতের পরিবারের হাতে ব্যাংক হিসাবের চেকবইসহ প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে। আর নিহতের মা প্রতিবন্ধী সুফিয়া বেগমকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। নিহত পরিবারটির খোজখবর সবসময় অব্যাহত থাকবে। নিহতের পরিবারকে কেউ সাহায্য করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ২টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৪০) তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের কন্যাসন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ট্রাকটি চাপা দেয়। ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com