বৃহস্পতিবার, ০১:১২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চান মাহফুজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।’

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনা দেন।

তিনি বলেন, ‘এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশীদের মর্যাদা ছিল না। সুতরাং, এই বিপ্লবের সাথে তাদের এক ধরনের আবেগজাত সংযোগ রয়েছে। তারা সমতা ও ন্যায়বিচারের জন্যও লড়াই করেছেন।

হাইকমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা তুলে ধরেন।

মাহফুজ একটি বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য একটি নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করেন যা মঙ্গলবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

হাইকমিশনার কুক উপদেষ্টাকে আশ্বস্ত করতে বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রান্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com