বৃহস্পতিবার, ০৩:৩২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াতে আমির বলেন, প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান। সে সময় যেন কেউ কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেয়া উচিৎ। আমরা ৪০ এর অধিক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com