বুধবার, ০৯:২০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে গৌরনদীতে স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ এচাহাক আলী সন্যামত এর সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ,এম রফিকুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম মানিক হাসান, বিএনপি নেতা সেন্টু শিকদার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবক গিয়াস উদ্দিন সরদার, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজ্জাক সরদার, বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া মাসুদ, সিনহা, ইলমা, মীম, জুবাইদা, ইমা নুসরাত, রাহিমা প্রমুখ। সভা শুরুর পূর্বে বিদ্যালয় চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহন করে শহীদ ও আহত হওয়াদের অবদানকে স্মরনে নানা প্রকার স্থীর চিত্রের প্রদর্শনী করা হয়। সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার রিতরণ করা হয়। সব শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com