বৃহস্পতিবার, ০১:১২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের সাথে বন্ধুত্বের প্রতি জাপানের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন, দেশের অন্তর্বর্তী সরকারের সময়ও টোকিও’র অবস্থান অপরিবর্তিত আছে।

রোববার সন্ধ্যায় জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘নতুন বাংলাদেশ সরকারের চাহিদা ও অনুরোধে আমরা কিভাবে সাড়া দিতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’

গত ১৩-২২ নভেম্বর ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত সাবেক জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধারে খনন প্রচেষ্টার সর্বশেষ অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘ দিনের অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রদূত কিমিনোরি বছরের পর বছর ধরে ঢাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও জাপান বাংলাদেশকে উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।’

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি জাপানের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করছি এবং আমরা তা চালিয়ে যাব।’

খননের সময় ‘জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপাট্রিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটিস’সহ (জেএআরআরইসি) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের একটি দলের উদ্ধারকৃত দেহাবশেষ জাপানের ২৩ জন সাবেক সৈন্যের বলে ধারণা করা হচ্ছে। দলটি তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যাচাই-বাছাই শেষে চিহ্নিত সৈন্যদের অবশিষ্ট দেহাবশেষ উদ্ধারের জন্য দলটি আবার বাংলাদেশে আসবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com