বৃহস্পতিবার, ০৬:০১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামাতে চায় সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

যানজট নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের রাস্তায় নামানোর চিন্তা করছে সরকার। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে ট্রাফিকের উন্নয়নের জন্য আমরা এখন ছাত্রদের কাজে লাগিয়েছি। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তা-ভাবনা করা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘শহরে ২৫ শতাংশ রাস্তা থাকার কথা। কিন্তু আমাদের আছে সাড়ে ৭ শতাংশ। সড়কে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। এই রাস্তা এত গাড়ি নিতে পারছে না। আবার আজকে এই রাস্তা, পরের দিন ওই রাস্তা ব্লক করে আন্দোলন করা হচ্ছে। যার ফলে যানজট আরও বাড়ছে। আর কমিউনিটি পুলিশিং আগেও কিন্তু কাজ করেছে। ওইগুলো আবার নতুন ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি।’

এই কার্যক্রম কবে থেকে শুরু করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটা চাইলেও আজ শুরু করা যাবে না। কারণ নিয়োগ প্রক্রিয়া আছে। তবে দ্রুত কার্যক্রম শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com