শুক্রবার, ০৪:০৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

অ্যাটর্নি জেনারেল পদে এক নারীকে বেছে নিলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বিতর্কের মুখে ম্যাটগেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ‘ওয়াশিংটন পোস্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাটগেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।

‘আমেরিকাফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও।

সংশ্লিষ্টরা বলছেন, ম্যাটগেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com