বুধবার, ০৯:১৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে ১৪ কেজী গাঁজা ভর্তি পিকআপসহ মাদক ব্যবসায়ী চালক গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলার বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ভর্তি পিকআপ ভ্যানসহ চালক ও মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম আলমগীর (৪০)কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)’র একটি টীম মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসষ্ট্যান্ডে অবস্থিত মেসার্স মা ফিলিং স্টেশনের উত্তর পাশে নির্মাণাধীন মা হাইওয়ে হোটেলের সামনে পার্ক করে রাখা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। তল্লাশীকালে ওই পিকআপ ভ্যানটি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা। উদ্ধার হওয়া গাঁজাগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। পুলিশ এ সময় পিকআপ ভ্যানটিসহ পিকআপ এর চালক মোঃ শাহ আলম আলমগীর (৪০)কে আটক করে। আটক হওয়া পিকআপ ভ্যানের চালক ও মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম আলমগীর এর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোঃ সহিদ এর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গাঁজা ভর্তি পিকআপসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া পিকআপ চালককে ডিবি পুলিশ গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেছে। ডিবির এসআই সুদেব বাদি হয়ে ওই রাতেই পিকআপ চালক মোঃ শাহ আলম আলমগীরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com