বৃহস্পতিবার, ০৬:৪৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি-চীন-ইরান যৌথ ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে সৌদি প্রেস অ্যাজেন্সি জানিয়েছে।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুলকরিম এরখারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন। সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। উভয় দেশ আন্তর্জাতিক আইন অনুসরণ, সার্বভৌম, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেয়।

চীনের চলমান ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানায় সৌদি আরব ও ইরান। অন্যদিকে চীন জানায়, বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত রয়েছে।

তিন দেশই সৌদি-ইরান সম্পর্কে অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে, সকল পর্যায়ে সরাসরি যোগাযোগের ওপর জোর দেয়, পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

তারা কনস্যুলার সার্ভিসের অগ্রগতির কথা উল্লেখ করে জানায়, এর ফলে ২০২৪ সালের ৮৭ হাজারের বেশ ইরানি হাজি হজ করেছে, ৫২ হাজারের বেশি লোক ওমরা করেছে।

তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে ইয়েমেনে ব্যাপকভিত্তিক রাজনৈতিক সমাধানের প্রতি তাদের সমর্থনের কথাও ঘোষণা করে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com