বুধবার, ০৯:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

অপহরণের ৯ দিনেও খোজ মিলছেনা গৌরনদীর অপহৃতা কিশোরী নন্দিনি’র

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

অপহরণ করে নেয়ার ৯ দিনেও খোজ মিলছেনা বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ও উপজেলার কলাবাড়িয়া গ্রামের কমল রায়ের অপহৃতা কিশোরী মেয়ে নন্দিনি রায় (১৬)’র। মেয়ের চিন্তায় তার মা-বাবা এখন পাগলপ্রায়।
অপহৃতা ওই কিশোরীর মা রুমা রায় জানান, পাশর্^বর্তি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার কলিগ্রামের পূর্ন বৈরাগীর ছেলে ও তাদের প্রতিবেশী প্রদীপ মন্ডলের ভাগিনা উৎস্য বৈরাগী (২২) তার মামা প্রদীপ মন্ডলের বাড়িতে বেড়াতে এসে আমার মেয়ে নন্দিনি রায় (১৬)কে দেখার পর থেকে বিভিন্ন সময় তাকে মোবাইল ফোনেসহ বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। আমার মেয়ে নন্দিনি এ ঘটনা আমাদেরকে জানালে আমরা উৎস্য বৈরাগীসহ তার পরিবারের সদস্যদেরকে ডেকে বেশ কয়েকবার আমার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করি। তাতে তারা কর্নপাত করেনি।
গত ৫ নভেম্বর সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে আমার কিশোরী মেয়ে নন্দিনি রায় (১৬) পরীক্ষা দেয়ার জন্য নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সে নলচিড়া গ্রামের শিশির সরকারের বাড়ির সামনের পাঁকা রাস্তার ওপর পৌছামাত্র পূর্ব থেকে সেখানে ওৎ পেতে থাকা অপহরণকারী উৎস্য বৈরাগী (২২) ও তার সহযোগীরা মিলে জোর পূর্বক আমার কিশোরী মেয়ে নন্দিনিকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় নন্দিনির ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখতে পায় যে, অপহরণকারীরা নন্দিনিকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
লোকমুখে খবর পেয়ে আমি অপহরণকারী উৎস্য বৈরাগী (২২), তার পিতা পূর্ন বৈরাগী (৫৩), মামা প্রদীপ মন্ডল (৩৫), পলাশ মন্ডল (৩২)সহ অজ্ঞামনামা ২/৩ জনকে আসামী করে গত ৭ নভেম্বর দুপুর সোয়া ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করি। আজ ৯ দিন হয়ে গেল পুলিশ আমার মেয়েকে উদ্ধার বা মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। ফলে মেয়েকে নিয়ে আমি ভিশন উৎকন্ঠায় আছি। আমার মত ওর বাবাও পাগল প্রায়। মেয়েটি বেঁচে আছে না অপহরণকারীরা তাকে মেরে গুম করে ফেলেছে তা আমি জানিনা। আমার অপ্রাপ্ত বয়স্ক কিশোরী মেয়েকে আমি আমার বুকে ফেরত চাই। থানা পুলিশ ও দেশের সরকারের কাছে আমি সহযোগীতা চাই। আপনারা আমার মেয়েকে খুজে বের করে দিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ জুয়েল হাওলাদার বলেন, আসামীদের এখনও কোন ট্রেস পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, প্রযুক্তির সহয়তায় আমরা অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অচিরেই হয়ত আমাদের অভিযান সফল হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com