বুধবার, ০৮:৫৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সুফিয়া রশিদ।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।

প্রতি বছর সেপ্টেম্বরে ঢাকায় আসেন প্রবাসী চিকিৎসক দম্পতি এ কে এম আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ। কয়েক মাস থেকে ডিসেম্বরে চলে যান। এবারো এসেছিলেন এই দম্পতি।

দু’জনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, ‘রাতে ডাকাত দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে এই দম্পতিকে জিম্মি করে। ডাকাতি করার সময় বাধা দিলে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com