শুক্রবার, ১২:২৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই ওয়ার্ড বিএনপি নেতা মোঃ চুন্নু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, মোঃ জাকির হোসেন রাজা।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ শহীদ ঘরামী, পৌর যুবদলের আহবায়ক মোঃ বাচ্চু শিকদার, যুবদল নেতা মোঃ রিয়াজ ভূইয়া, মোঃ জসিম শরীফ, মোঃ শিবলী রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com