শুক্রবার, ০৪:৪৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির ৯টি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী এসব হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার এই লক্ষ্যবস্তুগুলো ইরানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত ৯ টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয়।

মূলত ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঝে-মধ্যেই অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। একসময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসলামিক স্টেট-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো।

 

এর আগে মার্কিন সৈন্যদের ওপর মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এবং তাদের সমর্থনকারী মিলিশিয়াদের সাথে যুক্ত ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com