শুক্রবার, ০৪:৫১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে গেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

কারখানাগুলো হলো টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।

আজ শনিবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন এসব কারখানার শ্রমিকরা।

গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া গণমাধ্যমকে জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য বলছে, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ দিতে ব্যর্থ হয়। এর পরের দিন ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের আশ্বাস দেওয়া হয়।

কিন্তু গত বৃহস্পতিবার টিএনজেড গ্রুপের এক নোটিশে আবার বলা হয়, সেপ্টেম্বর মাসের বেতন ৭ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২৮ নভেম্বর পরিশোধ করা হবে।

এদিকে আজ আরেকটি নোটিশে গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্বঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন অনিবার্য কারণে পরিশোধ করতে পারিনি। আশা করছি অতিসত্বর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com