শুক্রবার, ০৫:৩৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সুর বদল, প্রেসিডেন্ট হলে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি কমলার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিশ্বের বহুল আকাঙ্খিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সমাপ্তি ঘটছে আজ। আগামীকাল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এদিন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

তবে ভোট নিজের থলিতে আনতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আরব আমেরিকানদের ভোট পেতে শেষ মুহূর্ত এসে সুর বদলালেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।

এরআগে ইসরাইলকে সমর্থন করার জন্য বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে সুর পাল্টে দিলেন গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতি সমর্থনের জন্য কমলার ওপর ক্ষোভ ছিল মিশিগানে আরব আমেরিকান ভোটারদের। তবে এই ডেমোক্র্যাট প্রার্থী এবার বলেছেন, ‘গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুতির কারণে এই বছরটি কঠিন ছিল।’

স্থানীয় সময় রবিবার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে (নির্বাচিত হলে) গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করব।’

যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও, ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে। তিনি বলেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে; তা নিশ্চিতে কাজ করব।’

যদিও এর আগে কমলা হ্যারিস বলেছিলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। এছাড়া ইসরাইলকে বাইডেন প্রশাসন যে সহায়তা দিয়ে আসছে, কমলা তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছিল বেশ কিছু গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com