বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে ধারন করে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শনিবার (২ নভেম্বর) বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া।
বক্তব্য রাখেন, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোঃ ফারুক হোসেন, জেবি একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক এস,এম জাকির হোসেন, উদ্দীপন খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি বিপ্লব বাবুল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান গুলোর প্রধানদের হাতে ক্রেষ্ট ও গাছের চারা তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com