শুক্রবার, ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ঢাকা সফররত জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অভিযোগগুলো যেন সুনির্দিষ্ট হয় এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেই যেন অভিযুক্ত করা হয়। তার মতে, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনারই দায়মুক্তির সুযোগ থাকা ঠিক না।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তুর্ক আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় জাতিসঙ্ঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের কার্যক্রম ছাড়াও সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সাথে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন।

তিনি জানান, জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় ঘটা জঘন্য অপরাধ বিষয়ে তদন্ত করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে স্বাধীন জাতিসঙ্ঘ ফ্যাক্টস ফাইন্ডিং মিশন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com