বুধবার, ০৯:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীর সাবেক মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে আজ সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে হারিছের শারীরিক অবস্থা ভালো নেই আদালতকে এমনটা জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায়, তবেই রিমান্ডে নেওয়ার কথা জানান আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com