বৃহস্পতিবার, ০৯:০৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করে প্রশংসিত বিএনপি নেতা মিজান মৃধা কত বড় হলো অর্থনীতি, তাজউদ্দীন থেকে আমির খসরু: ৫৫ বছরে কে দিলেন কত বাজেট ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন

দুবাইয়ের শেখকে বিয়ে করলেন অভিনেত্রী সুজানা?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বিশেষ করে ২০১৫ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই অনেকটা আড়ালে আছেন এই অভিনেত্রী। মাঝে অল্প কিছু টিভি নাটকের দেখা মিললেও, তাও ছিল হাতেগোনা। আড়ালে থাকা এই অভিনেত্রী বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। কারণ বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতের নাগরিকও তিনি।

এবার সুসংবাদ দিয়ে আবারও শিরোনাম হলেন সুজানা। চুপিসারে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্রের নাম সৈয়দ হক। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড সৈয়দ’।

ওই ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা গেছে। মন্তব্যর ঘরে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের উত্তরও দিয়েছেন সুজানা। তবে স্বামীর পরিচয় বিস্তারিত জাননি এই অভিনেত্রী। ভিডিও থেকে ধারণা করা যাচ্ছে, সৈয়দ দুবাইয়ের শেখ।

এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com