শনিবার, ০৭:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মিসরের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থ মেহর নিউজ এজেন্সি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই প্রস্তাব দেন। প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে হামাস চারজন জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েলও কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেবে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, প্রস্তাবে কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। এটির লক্ষ্য হলো ‌গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি করা।

মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, এই দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে। বিপরীতে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দেবে। এর পরবর্তী ১০ দিনের মধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com