বুধবার, ১০:১০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পবিপ্রবিতে বিগত দিনের দুর্নীতি-অনিয়ম তদন্তে ৪৯ সদস্যের কমিশন গঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গত কয়েক বছরে সংঘটিত আর্থিক, প্রশাসনিকসহ বিভিন্ন অনিয়ম–দুর্নীতি তদন্তে বিশেষ কমিশন গঠন করা হয়েছে। গতকাল বুধবার ৪৯ সদস্যের এই কমিশন গঠন করা হয়।

কমিশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে আহ্বায়ক এবং কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মামুন-উর-রশীদকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অধ্যাপক, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত হবেন।

কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ঘটে যাওয়া শারীরিক–মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, সিট-বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মচারীদের হয়রানির বিষয়েও নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশমালা জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের প্রয়োজনে সাব-কমিশন গঠন করতেও এ কমিশন ক্ষমতাপ্রাপ্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com