বুধবার, ১০:১০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমানকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

জানা গেছে, বরিশাল কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তাস্তর করে এয়ারপোর্ট থানা পুলিশ। ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বরিশাল জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আসামি ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিস্ফোরক ও নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এয়ারপোর্ট থানার (ওসি) জাকির শিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তি বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তাস্তর করা হয়। এরআগে একই মামলায় উপজেলার ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com