শুক্রবার, ১০:৪৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান ব্লিঙ্কেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে রাজি হন। এছাড়া গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনওয়ার আর নেই তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত।

যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, যুদ্ধবিরতিতে সিনওয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন। তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না।

এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ব্লিঙ্কেনের এই সফর থেকে ব্রেকথ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইসরায়েলে এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি। এরবদলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com