শুক্রবার, ১০:৪৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

খোমেনির উপর হামলা করতে পারে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির উপর হামলা করতে পারে ইসরাইল। রোববার (২০ অক্টোবর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশঙ্কা প্রকাশ করেছে জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল রিস্কের প্রধান জিন-মার্ক রিকলি।

তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হামলার পর থেকে বিষয়টি হত্যাচেষ্টা হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। এর জন্য ইরানকে দায়ী করে আসছে দেশটি। সে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি হতে পারে তাদের পরবর্তী টার্গেট।

এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, ইসরাইল এই অঞ্চলে ইরানের প্রক্সি ও সারোগেটদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তারা কেবল হিজবুল্লাহর উপরে নয়, ইয়েমেনের হাউছিসহ অন্যদের উপরও হামলাকে প্রসারিত করছে।

ইসরাইলিরা ইঙ্গিত দিচ্ছে যে তারা হামাসের সাথে যা করেছে, হিজবুল্লাহর সাথেও তা-ই করবে। ইতোমধ্যে সেটা শুরুও করেছে। এরই ধারাবাহিকতায় তারা প্রক্সি ও সারোগেটদের প্রধানদেরকে টার্গেট করতে শুরু করেছে। একইসাথে নানা উপায়ে তাদেরকে নিরপেক্ষ করার চেষ্টা করছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com